1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

সিলাম ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম আলী ইমাম স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের তেলিপাড়া যুবসমাজ এর উদ্যোগে সিলাম ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সিলাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলী ইমামের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ আগস্ট) বাদ এশা তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল আমিন ও স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সানোয়ার আলী।

তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী হাজি আজির উদ্দিন এর সভাপতিত্বে ও সারোয়ার হোসেন ও মুহিব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুব আলী খান স্মৃতি সংসদের আবেদ রাজা, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাজি আছাদ উদ্দিন, তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি নেছার আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সহ-সভাপতি মাহবুব হাসান রিংকু, সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেল আহমদ, ৩ নং ওয়ার্ডের মেম্বার মাসুম আহমদ ও ৯ ওয়ার্ডের মেম্বার সাদিক মিয়া, ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সেবুল আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহাব আল মাহমুদ খান।

এসময় আরও উপস্থিত ছিলেন, নবারুণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য হাজি ইমাদ উদ্দিন, এনামুল ইসলাম, ফয়জুর রহমান মুক্তার, কবি এআর মনোহর, বাবুল হোসেন, বাবলু মিয়াসহ এলাকার যুবসমাজ, মুরব্বি ও গণ্যমান্য রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আলী ইমাম আজীবন এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। যে কেউ সামাজিক যেকোন সমস্যার সম্মুখীন হলে তিনি তা সমাধানে এগিয়ে আসতেন এবং সমাধান করে দিতেন। তার মতো জন দরদী মানুষ বর্তমান সমাজে প্রয়োজন। তাকে হারিয়ে পুরো এলাকা আজ শোকাভিভূত। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করি।

উল্লেখ্য, সিলাম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আলী ইমাম গত ৬ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট