1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন চেয়ারম্যান প্রার্থী তামিম জুবায়ের মিনহাজ জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীকে জাসদ ও যুব জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মিফতাহ্ সিদ্দিকী অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ জালালাবাদ গ্যাস বিদ্যানিকেতনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির প্রতিষ্ঠার এক বছর: গবেষণা, অর্জন ও অঙ্গীকারে নতুন দিগন্তে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন চেয়ারম্যান প্রার্থী তামিম জুবায়ের মিনহাজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আসন্ন ৩ নং সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তামিম জুবায়ের মিনহাজ তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। “পরিবর্তনের অঙ্গীকার, সেবার প্রতিশ্রুতি” শীর্ষক এ ইশতেহারে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তামিম জুবায়ের মিনহাজ পেশায় একজন আইনজীবী। তিনি এলএলবি (অনার্স) এবং এলএলএম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছেন। তিনি বলেন, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিকে ধারণ করে জনগণের প্রতিনিধি হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

ইশতেহারে তিনি যে অঙ্গীকারগুলো তুলে ধরেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
– স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলা এবং দুর্নীতি ও দালালমুক্ত সেবা নিশ্চিত করা।
– জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ সকল নাগরিক সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত করা।
– স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশেষ করে মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ।
– শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান।
– যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন।
– কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহায়তা এবং কৃষিবান্ধব উদ্যোগ গ্রহণ।
– রাস্তা, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা ও ভাঙন সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া।
– বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত এবং প্রকৃত উপকারভোগীদের সরকারি সহায়তা পৌঁছে দেওয়া।
– মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
– ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করে দল-মত-ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান সেবা নিশ্চিত করার চেষ্টা।
– দীর্ঘদিনের প্রত্যাশিত ৩ নং সুরমা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা।
– জনগণের জন্য চেয়ারম্যানের কার্যালয় সর্বদা উন্মুক্ত রাখা এবং সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন।

ইশতেহার প্রকাশ উপলক্ষে তামিম জুবায়ের মিনহাজ বলেন, আমি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা বাস্তবায়ন করা সম্ভব নয়। জনগণের আস্থা, অংশগ্রহণ ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও মানবিক ৩ নং সুরমা ইউনিয়ন গড়ে তুলতে চাই।

তিনি ৩ নং সুরমা ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, মূল্যবান ভোট ও আন্তরিক সমর্থন কামনা করেন। তাঁর নির্বাচনী স্লোগান— নেতা নয়, জনগণের সেবক হতে চাই” এবং “আপনার ভোট, আপনার অধিকার—উন্নয়নের পথে একসাথে এগিয়ে চলি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট