1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীকে জাসদ ও যুব জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ যুব জোট, সিলেট জেলা শাখার উদ্যোগে (৫ আগস্ট) বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমেদ, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির, শ্রমিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দে, বাংলাদেশ যুব জোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ. এম. জাকারিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি দাশ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব জোটের নেতা জয় চন্দ্র, পলাশ সাহা, মো. ইকরাম, নিহার রঞ্জন সিং, রিংকু ঋষি, জাবেদ আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্য, স্বৈরতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে গণমানুষের সংগ্রামের প্রতীক। সেই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় শহীদ কর্নেল আবু তাহেরসহ সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয় এবং তাঁদের আত্মত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট