1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে পরীক্ষার ফল প্রকাশ ও ৬৮ শিক্ষার্থীকে ‘প্রিন্সিপাল অ্যাওয়ার্ড’ প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

শুধু ভালো ফলাফল নয়; শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ ও নিয়মিত উপস্থিতির ওপর গুরুত্বারোপ করে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অর্ধবার্ষিক ও এসএসসি প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা এবং শতভাগ উপস্থিতি অর্জনকারী শিক্ষার্থীদের ‘প্রিন্সিপাল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রভাষক তোফায়েল আহমেদ শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, ভালো ফলাফলই শেষ কথা নয়। শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ এবং নিয়মিত উপস্থিতিই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্যের ভিত্তি। শুধু ভালো ফলাফল অর্জন করলেই দায়িত্ব শেষ হয় না; বরং একজন আদর্শ শিক্ষার্থীকে একই সঙ্গে জ্ঞান, চরিত্র, শৃঙ্খলা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হয়।

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছে, তারা তাদের সহপাঠীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাদের এই অর্জনের স্বীকৃতি শুধু একটি পুরস্কার নয়, বরং নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীলতার প্রতি সম্মান। আমি বিশ্বাস করি, এই স্বীকৃতি শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল, অধ্যবসায়ী ও সাফল্যমুখী হতে অনুপ্রাণিত করবে।

একাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটির ধারাবাহিক চেষ্টার কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও শিক্ষার্থীরা এই সাফল্য বজায় রেখে নিজেদের ও প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে আনবে।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রভাষক জাহাঙ্গীর হোসেন ও প্রভাষক মুনাব্বির জোহান। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শ্রেণিকক্ষে উপস্থিতি, শৃঙ্খলা ও সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তী পর্বে ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধবার্ষিক এবং এসএসসি প্রি-টেস্ট পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে রেজাল্ট কার্ড ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এছাড়া, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হতে উৎসাহিত করতে অধ্যক্ষ মো. ফয়জুল হকের উদ্যোগে প্রবর্তিত ‘প্রিন্সিপাল অ্যাওয়ার্ড’-এর আওতায় চলতি টার্মে শতভাগ উপস্থিতি নিশ্চিতকারী ৬৮ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উল্লাস ও আনন্দঘন পরিবেশ পুরো অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দমুখর ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট