1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অ্যাডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর জন্য ৪ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

গত ৩০ জুন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এই তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাতকের কালারুকা গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রনেতা মো. গোলাম মাহমুদ আজম। কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত জনাব শাহীন আহমেদ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক মনোনীত সানাউর রহমান অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম তদারকিসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট