1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

সিলেট জেলা প্রশাসক বরাবরে ছাত্র মজলিস মহানগর ও জেলার স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কর্তৃক ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১-৭ আগস্ট ২০২৬, পর্যন্ত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) সিলেট মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান ও পূর্ব জেলা সভাপতি এবাদুর রহমান ও পশ্চিম জেলার সভাপতি আব্দুল বাসিতের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ জুবায়ের,পশ্চিম থানা বায়তুলমাল সসম্পাদক মুহাম্মদ আল আমিন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, পূর্ব জেলার অফিস ও পাঠাগার সম্পাদক হাম্মাদ মামনুন, পশ্চিম জেলা অফিস ও পাঠাগার সম্পাদক জামিল আহমদ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক জিয়াউর রহমান আল মুমিন, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি কামরান হোসাইন কামরুল, এমসি কলেজ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, মদনমোহন কলেজ সভাপতি সাইফুল ইসলাম, কলেজ বিভাগ সভাপতি নাজমুল আমিন, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সভাপতি মাহদি হাসান তাহসিন, মদন মোহন কলেজ সেক্রেটারি হিফজুর রহমান, কলেজ বিভাগ সেক্রেটারি খায়রুল আবেদীন আব্দুল্লাহ প্রমূখ।

ছাত্র মজলিসের ১৩ দফা দাবি-সমূহ –
১. শিক্ষাব্যবস্থার সকল স্তরে কুরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
২. প্রতিটি ক্যাম্পাসে ধর্মীয় অনুশাসন পালন ও মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে।
৩. সেশনজট নিরসন, নিয়োগসহ সকল পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি রোধ এবং মেধার মূল্যায়ন করতে হবে।
৪. ক্যাম্পাসে হল দখল, সিট বাণিজ্য, র‌্যাগিং কালচারসহ চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করতে হবে।
৫. শিক্ষাকে সহজলভ্য করতে শিক্ষা ফি, কাগজ, কলম ও বইসহ সকল শিক্ষা উপকরণের দাম কমাতে হবে।
৬. বিশ্ববিদ্যালয়গুলোতে শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৭. শিক্ষা খাতে দেশের মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে।
৮. সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ছাত্রীদের জন্য আলাদা শিফটে ক্লাস গ্রহণ এবং গরিব শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করতে হবে।
৯. বেকারত্ব নিরশনে কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষিত বেকারদের বেকার ভাতা চালু করতে হবে।
১০. প্রতিটি জেলায় একটি করে সরকারি আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
১১. প্রতিটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।
১২. বেসরকারি শিক্ষার উন্নয়নের লক্ষ্যে সরকারি অনুদান বৃদ্ধি এবং শিক্ষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
১৩. পাঠ্য বইয়ে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী লেখা বাতিল করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট