1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্যাটারসন সিটি বিএনপির নতুন কমিটি গঠন ছাতকে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের উদ্যোগে বর্ষা বরণ অনুষ্ঠিত বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন, সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্যাটারসন সিটি বিএনপির নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সভাপতি মাছুম, সাধারণ সম্পাদক রুহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট (নর্থ)-এর উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় সর্বসম্মতিক্রমে মাছুম চৌধুরীকে সভাপতি ও রিহাদুল হাসান রুহেলকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্যাটারসন সিটি বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১ আগস্ট) নিউজার্সির উডল্যান্ড পার্কের ‘আফফান রেস্টুরেন্টে’ যুক্তরাষ্ট্র সময় বিকেল ৬টায় এই সভার আয়োজন করা হয়। নিউজার্সি স্টেট (নর্থ) বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চুর পরিচালনায় এ কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এবং নিউজার্সি স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলাউর রহমান খন্দকার।

ঘোষিত নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি আমির উদ্দিন, সহ-সভাপতি শামীম ভূঞান, হুমায়ূন মিয়া, রবিন হালিম, তালহা সিদ্দিকী ও মোহাম্মদ হাসান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সুমন তরফদার, ছোরাব আলী, শাহেদ আহমদ, মুহিব উদ্দিন ও সাইদুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান, সহ-সাংগঠনিক সম্পাদক রুহিত ইসলাম সায়েম, প্রধান সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান।

এছাড়া এম রহমান-কে অর্থ সম্পাদক, তৈমুর আনসারী-কে সমাজ কল্যাণ সম্পাদক, হানিফ মাহমুদ-কে মানবাধিকার সম্পাদক, সুমি ভূইয়ান-কে মহিলা বিষয়ক সম্পাদক, সৈয়দ তাইফুর-কে প্রচার সম্পাদক, জিসান আহমেদ-কে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাইবুল হক-কে দপ্তর সম্পাদক, মোহাম্মদ আতিক-কে আইন বিষয়ক সম্পাদক, করিম আহমদ-কে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সেবুল উদ্দিন খান-কে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তোহেল আহমদ-কে ধর্ম বিষয়ক সম্পাদক, জালাল উদ্দিন-কে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক এবং সেলিম মিয়া-কে সাহিত্য সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন মুজিবুর রহমান, রুবেল আহমদ, জাহান আহমেদ, সুজন মিয়া, রুহুল আহমদ, শাহ আলম টিপু, আমির উদ্দিন, রাসেল আহমেদ, এম রহমান লায়েক, সাদিক আহমেদ, আরিফ চৌধুরী, সৈয়দ আহমেদ সৌরভ, আসলাম উদ্দিন, আমির হোসেন, এমডি সাইফুল ইসলাম এবং সুমন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট