1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন, সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম ফেনু তাঁর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেছেন।

শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর ঐতিহাসিক হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তিনি এ প্রচারণা শুরু করেন।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে রফিকুল ইসলাম ফেনু বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নির্বাচনে আসি নাই; সিলেটের একজন সাধারণ সন্তান হিসেবে নগরবাসীর নাগরিক অধিকার ও মৌলিক সেবা নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য। দল-মত নির্বিশেষে এই পূণ্যভূমি সিলেটকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, যানজটমুক্ত ও সুপরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। দীর্ঘদিন ধরে রাজপথে ও সামাজিক সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও নগরবাসী সুযোগ দিলে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সিলেটের সর্বাঙ্গীন উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”

রফিকুল ইসলাম ফেনু সিলেট নগরীর পশ্চিম কাজল শাহ এলাকার এক সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান। পেশায় সফল ব্যবসায়ী হলেও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। কোনো দলীয় বলয়ের ভেতরে না থেকে একজন সম্পূর্ণ স্বাধীন ও নাগরিক প্রার্থী হিসেবেই তিনি নগরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সাথে সরাসরি যুক্ত হয়ে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন রফিকুল ইসলাম ফেনু। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি সিলেটের আঞ্চলিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি ও নাগরিক অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন, কাওসার উদ্দিন পাপ্পুু, মৌলানা রইছ উদ্দিন, ইউসুফ সেলু, কামাল খান, সুহেল আহমদ সহ পশ্চিম কাজল শাহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, স্থানীয় তরুণসমাজ এবং রফিকুল ইসলাম ফেনুর বিপুলসংখ্যক সমর্থক ও অনুরাগী উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে তিনি মাজার সংলগ্ন এলাকা ও আশপাশের সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট