1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
খাদিমনগর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ জুলাই অভ্যুত্থান বর্ষপুর্তিতে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে: কয়েস লোদী ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও দেশবিরোধী চক্রান্ত বন্ধের দাবি’ ইয়াছিনুল হক ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র: সৌমিত্র কুমার ভৌমিক বিশ্বনাথে পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন

জুলাই অভ্যুত্থান বর্ষপুর্তিতে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, বিগত দিনসমূহে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে।যার ফলে উন্নয়নের সব সূচকেই আমাদের সিলেট পিছিয়ে।জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সিলেটবাসী আর বৈষম্য দেখতে চায়না। তিনি ঢাকা-সিলেট রেললাইন আধুনিকায়ন,ছয় লেনের কাজ দ্রুত সম্পন্ন করণ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে সকল দেশে ফ্লাইট পরিচালনা ও সিলেটের গ্যাস দিয়ে সিলেটের গ্রাহকদের আবাসিক চাহিদা পুরণে পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে বলেন,’প্রবাসী অধ্যুষিত সিলেটের রেমিট্যান্স দিয়ে দেশের রিজার্ভের সিংহভাগ যোগান হয়,সেই সিলেট উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে থাকবে;তা মেনে নেয়া যায়না। আমাদের মধ্যে রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে,তবে সিলেটের উন্নয়নের জন্য আমরা সবাই একজোট।আমরা সংসদের ভিতরে সোচ্চার আছি। প্রয়োজনে সংসদের বাইরেও সোচ্চার হবো।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রেজিস্ট্রারী মাঠে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষকী উপলক্ষে জুলাই সনদের বাস্তবায়ন,শাপলা ও জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করার দাবীতে এ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়।

মুফতি আবুল হাসান এমপি আরো বলেন, ‘জুলাই আন্দোলনের চেতনা ছিলো বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া, ন্যায়-ইনসাফের সমাজ গড়া এবং সকল আধিপত্যবাদ মুক্ত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গড়ার।আমরা যদি এদেশকে বৈষম্য মুক্ত না করতে পারি।যদি পরিনা দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে,তাহলে জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে আমরা গাদ্দারী করবো। আমরা যদি সকল আধিপত্যবাদী শক্তির মোকাবিলা করে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি,তাহলে শহীদ আবু সাঈদ,মূগ্ধ,আবরার ও হাদীর কাছে কী জবাব দেবো?আজ সময় এসেছে,দেশকে এগিয়ে নেয়ার, সুখী-সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ার। এজন্য সকল ভেদাভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের কল্যাণের তরে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী বলেন, দেশের ত্রিশটি রাজনৈতিক দল সর্ব সম্মতিক্রমে যে জুলাই সনদে স্বাক্ষর করলো এবং গণ ভোটের মাধ্যমে যে সনদ জনরায়ে পাশ হলো সেই সনদ বাস্তবায়নে টালবাহানা চলছে।যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা সৈয়দ আলী আসগর, মহানগর সহ সভাপতি আবদুল হান্নান তাপাদার, মাওলানা শাহ আশিকুর রহমান, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবদু ওয়াদুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সিলেট পশ্চিম জেলা সভাপতি আবদুল বাসিত, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি আবদুর রহীম প্রমূখ।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, ডাক্তার ফয়জুল হক, জেলা সহ সভাপতি শামসুল ইসলাম, মাওলানা আবদুস সালাম, মহানগর সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ও মাওলানা জুনায়দ আহমদ প্রমূখ। সমাবেশ শেষে এক বিরাট গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।-

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট