1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

সিলেটের প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।

মঙ্গলবার (২১ জুলাই) বিবৃতি দাতাগণ বলেন, ঢাকা বিমান বন্দরের ৩নং টার্মিনাল এ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন টার্মিনালের কাজ এক সাথে শুরু হয়ে ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল। শাহজালাল বিমান বন্দরের ৩য় টার্মিনালের কাজ শেষ হলেও বিভিন্ন নানা অজু হাতে সিলেটের কাজ মাত্র ২৪% হয়েছে। দিনরাত কাজ করে উক্ত টার্মিনাল ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ করার জোর দাবি জানান।

তাছাড়া সিলেট-ছাতক রেললাইন মেরামতের কাজ আগামী আগস্ট মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়ার কোন লক্ষণ দেখছেন না। বিবৃতি দাতারা তাছাড়া বলেন সিলেটের অবকাঠামো মূলক উন্নয়নের এই দুই প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করে সিলেটবাসীর মনের ক্ষোভের অবসান ঘটাবেন।

বিবৃতিদাতাগণ অত্যন্ত দুঃখের সাথে বলেন সিলেট বিভাগ গণদাবী সহ সিলেটের অনেক সামাজিক ও মানবাধিকার সংগঠন শিশুদেরকে হামের হাত থেকে রক্ষা করার জন্য জোর দাবি জানান। কিন্তু দেখা যায় সময় মত টিকাদান ও যথাযথ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করার কারণে ঢাকার পর সিলেট বিভাগে হামে শিশুদের মৃত্যুর হার বেড়ে গেছে।

অনতিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য সিলেট বিভাগ গণদাবী পরিষদের পক্ষ থেকে জোরদাবি জানানো হয়েছে। সাথে সাথে সিলেটের সাধারণ জনগণের একমাত্র সেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল হাসপাতালের সকল প্রকার অনিয়ম দূর করে সুষ্ঠু চিকিৎসা পরিবেশ গঠন করার জোর দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট