1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের যুব উইংস ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেটের উদীয়মান যুবনেতা জোবায়ের আহমেদ তোফায়েল। নবগঠিত এই কমিটিতে তাকে সহ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

​জোবায়ের আহমেদ তোফায়েল সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট সদর উপজেলার একজন কৃতি সন্তান এবং আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় বেশ পরিচিত ও জনপ্রিয়। আরও যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সিলেট বিভাগীয় উপকমিটির প্রধান অংকুর দাস অপু সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা করে নিছেন মৌলভীবাজার জেলা যুব অধিকার পরিষদ এর সাবেক সভাপতি জোবায়ের আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন আল আমিন আহমেদ ও মোঃ কামাল।

​দলীয় সূত্রে জানা যায়, যুব অধিকার পরিষদকে দেশব্যাপী আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি সম্প্রসারণ ও পুনর্গঠন করা হয়েছে। সিলেটের এই ৫ জন শীর্ষ নেতৃত্বের বিগত দিনের সাংগঠনিক দক্ষতা ও সক্রিয় ভূমিকার মূল্যায়ন করে কেন্দ্রীয় কমিটিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

​এদিকে কেন্দ্রীয় কমিটিতে এই শীর্ষ নেতৃত্বের স্থান পাওয়ায় সিলেট জেলা ও বিভিন্ন উপজেলার গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

​এক প্রতিক্রিয়া এই ৫ শীর্ষ নেতৃত্ব ও কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। তরুণ সমাজকে সাথে নিয়ে যুব অধিকার পরিষদকে আরও এগিয়ে নিতে এবং জনগণের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট