1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী সাবেক ছাত্রনেতা কাওসার হোসেন কোরেশী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন কোরেশী।

দীর্ঘ রাজনৈতিক, সাংগঠনিক ও পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনসেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কাওসার হোসেন কোরেশী গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার কানিশাইল গ্রামের বাসিন্দা। তিনি আবুল হোসেন চৌধুরীর পুত্র। প্রাথমিক শিক্ষা উত্তর কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মাধ্যমিক শিক্ষা ঢাকাদক্ষিণ এম.এল. উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন করেন। পরে এম.সি. কলেজে অধ্যয়ন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে গিয়ে তিনি University of Staffordshire থেকে আইন বিষয়ে ডিগ্রি এবং Legal Practice Course (LPC) সম্পন্ন করেন। পরবর্তীতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের আইন পেশায় একজন Practising Solicitor হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

বর্তমানে তিনি লন্ডনের গ্রিন স্ট্রিট ও লুটনে অবস্থিত আইন প্রতিষ্ঠান MQ Solicitors-এর Owner, Director ও Principal Solicitor হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পেশাগত দক্ষতার ক্ষেত্রের মধ্যে রয়েছে Immigration Law, Family Law, Criminal Defence এবং Commercial & Corporate Law। দীর্ঘদিন ধরে তিনি বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন।

ছাত্রজীবন থেকেই কাওসার হোসেন কোরেশী নেতৃত্ব ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৮৭ সালে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে যুক্ত হয়ে তিনি গোলাপগঞ্জ উপজেলা পূর্ব শাখার সেক্রেটারি, পরে সভাপতি, সিলেট মহানগরীর অফিস সেক্রেটারি ও সেক্রেটারি, এম.সি. কলেজ শাখার সভাপতি এবং সর্বশেষ সিলেট জেলা দক্ষিণের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা তাঁকে একজন দক্ষ সংগঠক ও নেতৃত্ব হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা, মানবসেবা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। বর্তমানে তিনি চতুর্থবারের মতো Golapganj Community Trust UK-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি Staffordshire Muslim Centre (বেলাল মসজিদ)-এর ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে কাওসার হোসেন কোরেশী বলেন, গোলাপগঞ্জের মানুষের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী উপজেলা গড়ে তুলতে চাই। উন্নয়ন, সুশাসন এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং প্রবাসীদের সঙ্গে উপজেলার উন্নয়নের সেতুবন্ধন তৈরিতে আমি কাজ করতে চাই।

তিনি আরও বলেন, গোলাপগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই উপজেলায় রূপান্তর করাই আমার লক্ষ্য। উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট