1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার যুব জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার কাউন্সিল জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে হালিমা বেগমের অভিনন্দন ও শুভেচ্ছা লন্ডনে আ.লীগ-এনসিপির সংঘর্ষে আহত ৪, পুলিশের লাঠিচার্জ কানাইঘাট আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ল কলেজ ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট ল কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সিলেট ল কলেজ ছাত্রদলের নতুন সভাপতি আব্দুল আহাদ শোয়েব নির্বাচিত ও সাধারণ সম্পাদক পদে রশিদ আহমেদ মুন্না নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। এদিন প্রথম অধিবেশনে কলেজ অডিটোরিয়ামে সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আহমদ এর সভাপতিত্বে ও সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হাছান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি শফিকুল ইসলাম।
প্রধান বক্তা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় কাউন্সিলে সভাপতি প্রার্থী, মোহাম্মদ আলী,আব্দুল মুকিত জাহাঙ্গীর, আব্দুল আহাদ শোয়েব, সাধারণ সম্পাদক প্রার্থী, মোহাম্মদ মারজান, রায়হান আহমেদ আমিনা বেগম ডলি , রুহুল আমিন খন্দকার, রশিদ আহমেদ মুন্না বক্তব্য রাখেন।

পরে কাউন্সিলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮৭ জন ভোটারের মধ্যে ৮০ জন ভোট প্রদান করেন। সেখানে ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ শোয়েব ও ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রশিদ আহমেদ মুন্না। এছাড়া সভাপতি পদে মোহাম্মদ আলী ১৫ ভোট, আব্দুল মুকিত জাহাঙ্গীর ১৪ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মারজান ১৯ ভোট, রায়হান আহমেদ ১৪ ভোট, আমিনা বেগম ডলি ১৫ ভোট ও রুহুল আমিন খন্দকার পেয়েছেন ১০ ভোট। এতে সভাপতি ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন পর আজ বুধবার (১৩ আগস্ট) সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সিলেটের, ল কলেজে ছাত্রদল কাউন্সিল হওয়াতে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট