1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল সিলেটি মেয়ে ডা. ওরাকাতুল জান্নাত বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দীন চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময় আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল হেক্সাস গোবিন্দগঞ্জে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নজরুল উৎসবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান যুক্তরাজ্যে পীর ফকির আব্দুল মঈন চিশতীর ওরশ শরীফ সম্পন্ন

ভাইরাল সিলেটি মেয়ে ডা. ওরাকাতুল জান্নাত

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাধারণ যাত্রীদের ভোগান্তির চিত্র তুলে ধরে দেশজুড়ে ভাইরাল হয়েছেন সিলেটি মেয়ে ডা. ওরাকাতুল জান্নাত। তার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।

সম্প্রতি সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরেন ডা. ওরাকাতুল জান্নাত। দেশে ফেরার পর বিমানবন্দরে লাগেজ ও জমজমের পানি সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাকে। তার দাবি, প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও নিজেরসহ অন্যান্য যাত্রীদের লাগেজ ও জমজমের পানি না পাওয়ায় তিনি লাইভে এসে বিমানবন্দরের ভোগান্তির চিত্র তুলে ধরেন।

তার সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিমানবন্দরে যাত্রীদের এমন ভোগান্তির সমালোচনা করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। বিশেষ করে প্রবাসীদের দেশে ফেরার পর বিমানবন্দরে বিভিন্ন ধরনের হয়রানি ও ভোগান্তির অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনেকের মতে, প্রবাসী ও সাধারণ যাত্রীদের ভোগান্তির বিষয়গুলো অনেক সময় সেভাবে সামনে আসে না। ডা. ওরাকাতুল জান্নাত যেভাবে বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেছেন, সেটিকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন।

তবে প্রশ্ন থেকেই যায়—বিমানবন্দরে যাত্রীদের এমন ভোগান্তির অবসান হবে কবে?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট