ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাধারণ যাত্রীদের ভোগান্তির চিত্র তুলে ধরে দেশজুড়ে ভাইরাল হয়েছেন সিলেটি মেয়ে ডা. ওরাকাতুল জান্নাত। তার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।
সম্প্রতি সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরেন ডা. ওরাকাতুল জান্নাত। দেশে ফেরার পর বিমানবন্দরে লাগেজ ও জমজমের পানি সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাকে। তার দাবি, প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও নিজেরসহ অন্যান্য যাত্রীদের লাগেজ ও জমজমের পানি না পাওয়ায় তিনি লাইভে এসে বিমানবন্দরের ভোগান্তির চিত্র তুলে ধরেন।
তার সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিমানবন্দরে যাত্রীদের এমন ভোগান্তির সমালোচনা করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। বিশেষ করে প্রবাসীদের দেশে ফেরার পর বিমানবন্দরে বিভিন্ন ধরনের হয়রানি ও ভোগান্তির অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অনেকের মতে, প্রবাসী ও সাধারণ যাত্রীদের ভোগান্তির বিষয়গুলো অনেক সময় সেভাবে সামনে আসে না। ডা. ওরাকাতুল জান্নাত যেভাবে বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেছেন, সেটিকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন।
তবে প্রশ্ন থেকেই যায়—বিমানবন্দরে যাত্রীদের এমন ভোগান্তির অবসান হবে কবে?
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
নির্বাহী সম্পাদক -হেলান নির্ঝর
উপদেষ্টা : আব্দুর রশিদ।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত