1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

হত্যা মামলার পলাতক আসামী মোহাম্মদ জাহাঙ্গীর কে খুজঁছে পুলিশ, পরিবারের লোকজনকে হয়রানীর অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

সিলেট জেলা শাখার অন্তর্গত দক্ষিন সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়নের ডালীপাড়া গ্রামের মোহাম্মদ মছদ্দর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর’কে খুজছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গতকাল রাত ১১.০০ ঘটিকার সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ করেছেন জাহাঙ্গীর এর ভাই মোহাম্মদ আলমঙ্গীর ও বোন মোসাম্মৎ আয়েশা খানম।

জাহাঙ্গীর দীর্ঘদিন থেকে পলাতক রয়েছে ফলে বিভিন্নস্থানে অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ সূত্র। সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ডালীপাড়া গ্রামের জাহাঙ্গীর এর বিরুদ্ধে মাননীয় জেলা ও দায়রা জজ আদালতে দায়রা ৪২৭/২০১৭ইং নামীয় একটি হত্যা মামলা আছে। পুলিশের তালিকায় সে আত্মগোপন রয়েছে। পুলিশ সূত্র জানায় জাহাঙ্গীর এর বিরুদ্ধে উক্ত মামলায় সাজা পরোয়ানা জারী রয়েছে। আত্মগোপনে থাকা আসামী জাহাঙ্গীর এর বড় বোন মোসাম্মৎ আয়েশা খানম ও ছোট ভাই মোহাম্মদ আলমঙ্গীর জানান, তার ভাই দীর্ঘদিন থেকে বাড়িতে নেই, একথা বলার পরও পুলিশ বাহিনীর সদস্যরা তাদের বাড়িতে এসে তল্লাসীর নামে হয়রানী করে এবং জাহাঙ্গীরকে এনে না দিলে তাদেরকেসহ বাড়িতে যারা থাকেন তাদের সবাইকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতারের হুমকি প্রদান করে। তারা আরো জানান, তাদের ভাইকে না পেয়ে ঘরের লোকদের ধরে নিয়ে যেতে চেয়েছিল পুলিশ, তারা বাধা প্রদান করলে পুলিশ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘরের মালামাল তছনছ করে বলে, জাহাঙ্গীরকে খুঁজে পেলে ধরে এনে ক্রসফায়ার করবে। আর না পেলে পরিবারের সবার খবর আছে বলে হুমকি প্রদান করে। ফলে পরিবারের সবাই ভীত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট