1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

কোম্পানীগঞ্জে পাথর চুরি ও লুটের মামলায় পাথরখেকো আজিদ মিয়ার সশ্রম কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ এলাকার বহুল আলোচিত ধলাই নদী থেকে কয়েক কোটি টাকার পাথর-বালু চুরি ও লুটের মামলায় পাথরখেকো আজিদ মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরও একমাসের কারদন্ড প্রদান করেছেন আদালত। ভোলাগঞ্জে পাথর লুটেরাদের অন্যতম হোতা দন্ডপ্রাপ্ত আজিদ মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ী গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ আল নোমান এ রায় প্রদান করেন।
কোম্পানীগঞ্জ সিআর মামলা নং ২১৭/২০২২
এর বাদী নুরুল ইসলাম জানান ধলাই নদী থেকে আজিদের নেতৃত্বাধীন প্রভাবশালী পাথর খেকো সিন্ডিকেট প্রায় ৫ কোটি টাকার পাথর চুরি করে লুটে নেয় যার ফলে নদীর তীরবর্তী আমার বসতবাড়ি মারাত্নক হুমকীর সম্মুখীন হয়। তাদেরকে বাঁধা দিলে তারা আমার বাড়ীতে এসে জীবনবিনাশী হামলা চালায় এবং আমাদের জীবনকে নিরাপত্তাহীন করে তোলে। এই মামলায় ১৩ জন আসামীর
মধ্যে প্রধান আসামী ব্যতিত বাকী সব আসামীকে খালাস প্রদাণ করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাদী পক্ষের আইনজীবি এডভোকেট জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট