1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত উত্তাল ভারতের রাজনীতি, সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ঘোষণা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী শ্রীশ্রী শিবমন্দিরে মুক্তাক্ষরের মহালয়া অনুষ্ঠান অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সতর গ্রামে গৃহবধূর মৃত্যুর ঘটনা: নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত দাবি মোহাম্মদ আলীর মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি বড়লেখায় খু’ন হলেন বিয়ানীবাজারের আব্দুর রহমান অটোর ভারে কুঁজো বিয়ানীবাজার শহর নীরবে নিভৃতে মানবসেবায় নিয়োজিত আনোয়ার মিয়া

অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ রুটে বিমানের নির্ধারিত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এসব ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

 

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইটের সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যেতে পারেন।

পরবর্তী তথ্য পাওয়া মাত্রই বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট