1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার যুব জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার কাউন্সিল জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে হালিমা বেগমের অভিনন্দন ও শুভেচ্ছা লন্ডনে আ.লীগ-এনসিপির সংঘর্ষে আহত ৪, পুলিশের লাঠিচার্জ কানাইঘাট আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

হেফাজতে ইসলাম সিলেট মহানগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত…

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
২৩ মে শুক্রবার বিক্ষোভ মিছিল সফলের আহ্বান..
নারী বিষয়ক সংষ্কার কমিশন বাতিল সহ ১২ দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ মে শুক্রবার বাদ জুমা সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচি সফলের লক্ষ্যে আজ ১৯ মে ২০২৫ সোমবার বাদ মাগরিব সোবহানীঘাট মাদ্রাসা দফতরে হেফাজতে ইসলাম সিলেট মহানগর সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটির সদস্য ও বন্দরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের প্রস্ততি পর্যালোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান, মাওলানা নজমুদ্দীন কাসেমী, মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা গাজী রহমতুল্লাহ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা মোজাম্মিল হক তালুকদার, মাওলানা আহমদ কবির, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আলম, হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, মাওলানা আবুল হোসাইন চতুলী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মনজুর রশীদ আমিনী প্রমুখ। সভায় ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিলের দাবিতে আগামী শুক্রবারের বিক্ষোভ মিছিলে সিলেটের বিভিন্ন মাদরাসা, মসজিদ ও পাড়া মহল্লা থেকে বাদ জুমা মিছিল সহকারে কোর্ট  পয়েন্টে সমবেত হওয়ার জন্য সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহবান জানানো হয়। এছাড়া, হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখা পুনর্গঠনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৩০ মে শুক্রবার বাদ মাগরিব সোবহানীঘাট মাদ্রাসায় পরবর্তী সভার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট