1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

বাঘায় দ্বীন ও মানবতার সেবায় ‘মুহাম্মাদিয়া ইসলামি যুব সমাজ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জের বাঘায় একঝাঁক উদ্যমী তরুণের উদ্যোগে দ্বীনি চর্চা, নৈতিক অবক্ষয় রোধ ও আর্তমানবতার সেবার মহান প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে সামাজিক ও সামাজিক-ধর্মীয় সংগঠন “মুহাম্মাদিয়া ইসলামি যুব সমাজ”।
আজ রাত ৯ ঘটিকায় বাঘা বটতলা বাজারে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বাঘা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আল আমিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভাটি শুরু হয়।
সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জাহেদ আহমদ কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক লায়েছ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মানবিক সমাজকর্মী মাওলানা আনছার আহমদের যৌথ পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন এক বাউরি জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদিন, রুস্তমপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা রোম্মান আহমদ, মাওলানা কামরুল ইসলাম, বিশিষ্ট তরুণ সমাজকর্মী নাছির আহমদ, ছাইম আহমদ ও মাহদি হাছানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুবসমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। দ্বীনি মূল্যবোধের চর্চা বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক অপরাধ ও অবক্ষয় দূরীকরণে তরুণেরাই প্রধান ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে জাহেদ আহমদ কাশেম বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো দ্বীন ও মানবকল্যাণে আত্মনিয়োগ করা। বাঘার তরুণদের ঐক্যবদ্ধ করে একটি সুশৃঙ্খল, আদর্শ ও মানবিক সমাজ গঠনে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।”
সভা শেষে সংগঠনের সার্বিক সাফল্য, দেশের সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নতুন এই সংগঠনটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট