1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

চকেরবাজারে চাঁদা না পেয়ে দোকানে হামলা, আহত ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৭৫ বার পড়া হয়েছে

চাঁদা না দেওয়ায় চকের বাজার মার্কেটে ককটেল ফাটিয়ে দোকানে হামলা চালিয়েছে একদল চাঁদাবাজ। হামলায় দোকানের কর্মচারী মারাত্মকভাবে আহত হন।

এ সময় তারা একটি মাইক্রোবাসসহ ওই দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। গত ১লা আগষ্ট সোমবার রাত ৮ ঘটিকায় চকের বাজারে অবস্থিত জাহাঙ্গীর ডিপার্টমেন্টাল ষ্টোর নামক দোকানে এ ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দোকানের মালিক জাহাঙ্গীরের কর্মচারী ইউনুস জানান, কয়েকদিন ধরে আওয়ামী যুব লীগের প্রভাবশালী নেতা ইকরাম এর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় সোমবার রাতে ২০/২৫ জন সশস্ত্র যুবক তার দোকানে অতর্কিতে হামলা চালায়। তারা ককটেল ফাটিয়ে দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তারা একটি মাইক্রোবাসও ভাঙচুর করে। একাধিক দোকানের মালিক জানান, এ ঘটনায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, চশমার দোকানের মালিক তাদের একটি গাড়ি দোকানের সামনে রাখা র ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট