1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেটে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা সম্পর্কে যা জানা গেল

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক


প্রতিবারের ন্যায় এবারও সিলেট নগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার “দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা ও স্থানীয় ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণ” শীর্ষক সেমিনারে স্থানীয়ভাবে ফিৎরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

রবিবার বাদ যোহর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সর্বোচ্চ ফিতরা ২৯৭০ এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ সিলেট নগরীর বিভিন্ন খুচরাবাজার যাচাই করে ৬৫ টাকা হিসাবে আটা ১৬৫০ গ্রামের মূল্য ১১০ টাকা, যব ৩ কেজি ৩০০ গ্রাম ১৮০ টাকা দরে ৫৯৪ টাকা, খেজুর (নিম্ন) ৩০০ টাকা দরে ৩৩০০ (এক সা’) গ্রামের মূল্য ৯৯০ টাকা, কিসমিস ৮০০ টাকা হিসাবে ২৬৪০ টাকা ও পনির ৯০০ টাকা বাজার দরে ২৯৭০ টাকা নির্ধারণ করে ফিৎরার পরিমাণ ঘোষণা করেন বোর্ডের সদস্য সচিব মাওলানা মুফতি ইলিয়াস আহমদ।

মহানগর সহ সভাপতি শাহ আশরাফ আলী মিয়াজানীর সভাপতিত্বে সেমিনারে নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার জুম্মার বয়ানে যাকাত-ফিৎরা বিষয়ে আলোচনা করার জন্য সিলেটের সকল ইমাম খতিবদের প্রতি আহবান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট