1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময় প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’ বিশ্বনাথে মাদ্রাসার নাম বদল, রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন সিলেটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নেতৃত্বে মোহিদ-নুরুল

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির কার্যানির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল এসোসিয়েশনের সিনিয়র সদস্য রাজু আহমেদের সভাপতিত্বে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হলেন মোহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুলাইমান আহমদ সুহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী, দপ্তর সম্পাদক জাবেদ এমরান, প্রশিক্ষণ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল-আমিন, নির্বাহী সদস্য রাজু আহমেদ, শাহ মো. কয়েস আহমদ, ফয়সাল আমীন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, শাহীন আহমদ, রত্না আহমদ তামান্না ও অমিতা সিনহা। এসময় উপস্থিত ছিলেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়তের নায়বে আমীর মো. নুরুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সৌদিআরব বিএনপির সভাপতি জাকারিয়া আরফিন ফায়সাল, সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসাইন আরমান, ক্রাউন পার্ক হোটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পাভেল আহমদ, মহানগর বিএনপির সহ-অর্থ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট