1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের নিয়ে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নগরীর মুসলিম সাহিত্য সংসদের হলরুমে উপস্থিত গ্যাজেটপ্রাপ্ত সকল জুলাই যোদ্ধাদের মতামতের ভিত্তিতে লিটন আহমদকে আহ্বায়ক ও নোমান আহমদকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। সভায় আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি সভায় জুলাই যোদ্ধারা দেশ পলায়নকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার ইকবাল আহমদ, সাহেল আহমদ, রুবেল আহমেদ, সিলেট সদর উপজেলার আব্দুল জলিল, জাকওয়ান আহমদ, সালমান বিন সুয়াইব, দক্ষিণ সুরমা উপজেলার আখলাকুজ্জামান, জুবায়ের আহমদ, রুম্মান আহমদ, বিশ্বনাথ উপজেলার শামীম আহমদ, লায়েক আহমদ, গোয়াইনঘাট উপজেলার এডভোকেট ফয়েজ আহমদ, আব্দুল মতিন, আব্দুর রহিম, কোম্পানীগঞ্জ উপজেলার সেজান মাহমুদ, মাহদুদুল হাসান, জৈন্তা উপজেলা নুর উদ্দিন, মাহমুদ হোসাইন, জকিগঞ্জ উপজেলা জাফর, মালেক আহমদ, কানাইঘাট উপজেলা আব্দুল মালিক, সাফওয়ান, বিয়ানীবাজার উপজেলা আমিনুল ইসলাম, জহির আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা রাফি আহমদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট