1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার যুব জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার কাউন্সিল জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে হালিমা বেগমের অভিনন্দন ও শুভেচ্ছা লন্ডনে আ.লীগ-এনসিপির সংঘর্ষে আহত ৪, পুলিশের লাঠিচার্জ কানাইঘাট আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

দৈনিক সচিত্র সিলেট এর নির্বাহী সম্পাদক পদে সাংবাদিক হেলাল নির্ঝর এর যোগদান

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

সিলেটে দুই দশকেরও পুরনো সংবাদপত্র ‘দৈনিক সচিত্র সিলেট’ এর নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান হিসেবে যোগদান করেছেন সিনিয়র সাংবাদিক, কবি-ছড়াকার হেলাল নির্ঝর। পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁকে এই নিয়োগ প্রদান করেন।
শীর্ষস্থানীয় জাতীয় অনলাইন গণমাধ্যম ‘শীর্ষনিউজ ডটকম’ এর সিলেট জেলা প্রতিনিধি হেলাল নির্ঝর ইতিপূর্বে ‘দৈনিক শুভ প্রতিদিন’ এর বার্তা প্রধান এবং ২০১৩ সালে ‘দৈনিক সিলেট সুরমা’ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে ছড়া-কবিতা লেখা ও লিটল ম্যাগাজিন সম্পাদনার মধ্য দিয়ে সাহিত্য জগতে তাঁর আত্মপ্রকাশ ঘটে এবং তৎকালীন সময়ে একজন তুখোড় ছড়াকার হিসাবে তিনি খ্যাতি লাভ করেন।
আজ থেকে প্রায় দুই যুগ আগে জনপ্রিয় জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ও সিলেটের স্থানীয় দৈনিক ‘জালালাবাদ’ পত্রিকায় তাঁর সাংবাদিকতার হাতেখড়ি। একজন সফল অনুষ্ঠান উপস্থাপক হিসেবে সুনাম কুড়ানো হেলাল নির্ঝর এর সংগঠক হিসেবেও রয়েছে সমান দক্ষতা।
নিজ এলাকার সামাজিক কর্মকাণ্ডে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট