1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী সাবেক ছাত্রনেতা কাওসার হোসেন কোরেশী সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কওমি মাদরাসায় অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান, প্রধানমন্ত্রীর প্রতি সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ সিলেট জেলা পরিষদ প্রশাসকের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বাণিজ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান জকিগঞ্জে শ্রমিক দলের নাম ভাঙিয়ে প্রবাসীর ওপর হামলা, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট আলাল আহমদ কে আহ্বায়ক, এম এ মতিন কে সদস্য সচিব করে আমরা জুলাই যোদ্ধা কমিটির অনুমোদন সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, কারাগারে ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান ছাতকে ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজস্থল পরিদর্শনে কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কুর দায়িত্ব গ্রহণ

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন করবে: কয়েস লোদী

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কলেস লোদী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠাতায় কাজ করে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সাংবাদিকদের কল্যাণে সর্বদা কাজ করে আসছে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করবে। তিনি বলেন, একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সে জন্য গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। অন্যায়, অনিয়ম, নিগ্রহ, শোষণ-বঞ্চনা ও অধিকার হরণের বিরুদ্ধে একজন সাংবাদিককে সোচ্চার থাকতে হবে সবসময়।
তিনি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট রেল স্টেশনের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির ৩ দিন ব্যাপী কক্সবাজার ভ্রমণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহিদ হোসেনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব সুয়েব আহমদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, মহানগর ছাত্রদলের সদস্য নাজমুল ইসলাম, মোস্তাক আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এইচ আরিফ, সিনিয়র সদস্য ও ইনকিলাব সিলেটের ব্যুরো প্রধান ফয়সল আমিন, সদস্য সিলেটের ডাকের সাবেক সিনিয়র সাব এডিটর মো. রাজু আহমদ, আমার দেশ সিলেট অফিসের সাবেক ফটো সাংবাদিক বেলায়েত আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, নাগরিক টিভি সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, মাইটিভি সিলেটের ক্যামেরা পার্সন শাহিন আহমদ, আশিকুর রহমান রানা, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রুবেল আহমদ, রেজওয়ান আহমদ, সুমন আকমল, সোহেল আহমদ, জয় রায় হিমেল, সবুজ আহমদ, জাবেদ ইমরান, আব্দুল মাজিদ চৌধুরী, নগর সমাচারের সম্পাদক আল আমিন, জাহিদ উদ্দিন, ফাহিম আহমদ, কৃতিশ তালুকদার, ঈসা তালুকদার, আশরাফুল ইসলাম, অফিস সহকারি ফেরদৌস আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট