1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় নব গঠিত কমিটির আহ্বায়ক মোহিদ হোসেন ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান সহ আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এখন সময়ের দাবি। ভিডিও, অডিও, টেক্সট, সব মিলিয়ে একটি সংবাদকে জনবান্ধবভাবে পরিবেশনের জন্য মাল্টিমিডিয়া দক্ষতা অপরিহার্য। এই সংগঠন সেই দক্ষতা উন্নয়নের পথপ্রদর্শক হয়ে উঠবে। নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা, তারা প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা উন্নয়নে ভূমিকা রাখবেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সোচ্চার থাকবেন। আমরা মনে করি, এই কমিটি সিলেট বিভাগের সাংবাদিকদের একটি কার্যকর প্রতিনিধিত্ব করবে। পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং নৈতিকতা বজায় রেখে সংগঠন পরিচালনা করলে গণমাধ্যমের মর্যাদা বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট