1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, যেকোনো জাতি গঠনের মূল ভিত্তি শিশু। যারা আজকে শিশু, ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে তারা। আদর্শবান শিশুরাই সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার মূল হাতিয়ার। আজকের শিশুকেই গড়ে তুলতে হবে আগামী প্রজন্মের যোগ্য নাগরিক হিসেবে। আজকের শিশু দেশের ভবিষ্যৎ রূপকার। শিশুরাই ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব প্রদান করবে। দেশের প্রত্যেক শিশুকে ভবিষতের উপযোগী আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সবার নৈতিক দায়িত্ব। একমাত্র যোগ্য নাগরিকরাই পারে দেশকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে। এ দেশের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিগ্রস্ত শিশুদের সুরক্ষায় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। বিএনপি ক্ষমতা এলে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে।

তিনি মঙ্গলবার (২০ মে) নগরীর উপশহরস্থ ই-ব্লকে ছাত্র সংগঠন ‘বিডি কমিউনিটি’র পক্ষ থেকে সলিসিটর আনসার হাবিবের অর্থায়নে সুবিধাবঞ্চিত পথশিশুদের খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিডি কমিউনিটির প্রতিষ্ঠাতা আবিদ মোহাম্মদ দাইয়ানের সভাপতিত্বে ও খালেদ আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন  বিডি কমিউনিটির সিনিয়র সদস্য মোহাম্মদ রাইয়ান হোসেন, সামির আহমেদ, আমিনুর রাহমান তিশাদ, মিশরাত রাজা, তানভীর আহমেদ, মিলাদ আল রিফাত প্রমুখ।-

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট