1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার যুব জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার কাউন্সিল জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে হালিমা বেগমের অভিনন্দন ও শুভেচ্ছা লন্ডনে আ.লীগ-এনসিপির সংঘর্ষে আহত ৪, পুলিশের লাঠিচার্জ কানাইঘাট আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

জনদুর্ভোগ লাগবে কর্তৃপক্ষকে রাস্তা সংস্কারের দ্রুত প্রদক্ষেপ নেয়া প্রয়োজন–মুক্তাদির

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনদুর্ভোগ লাগবে সিলেটের বিভিন্ন রাস্তা সংস্কারের দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সিসিকের ৩৮নং ওয়ার্ডেও চারুগাঁও ও সাহেবেররাগাঁওসহ বিভিন্ন এলাকার রাস্তার অবস্থা বেহাল থাকায় স্থানীয় জনগণকে পাহাতে হচ্ছে চরম দুর্ভোগ। হাজার হাজার মানুষ, বিভিন্ন যানবাহন প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। যার ফলে জনগন জনদুর্ভোগ ভোগান্তি পোহাতে হচ্ছে। সিলেটের বিভিন্ন রাস্তা সংস্কার অভাবে এখন অবহেলায় অযত্নে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে মানুষ চলাচলে দুর্ভোগের চরম পর্যায়ে পড়েছে। ভাঙ্গা ক্ষত বিক্ষত রাস্তা দিয়ে জীবনের ঝূঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করেন সাধারণ মানুষ। বেশির ভাগ রাস্তা ভেঙে পিচ উঠে গর্তের কারণে খানাখন্দে ভরা। রাস্তা দিয়ে রাতে চলাচল করতে খুবই কষ্ট হয়। তাই জরুরি ভিত্তিতে সিলেটের বিভিন্ন রাস্তা সংস্কারে প্রদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তিনি গতকাল সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের চরুগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের বন্ধ হওয়া রাস্তার সংস্কার কাজ পরিদর্শন কালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শামীম আহমদ, বিএনপির পাড়া কমিটির আহবায়ক মতছির আলী, সদস্য সচিব আফাজ উদ্দিন, সাহেবেরগাঁও পাড়া কমিটির আহবায়ক আবু তালিব, সদস্য সচিব আবুল হোসেন, শেখপাড়া পাড়া কমিটির আহবায়ক এডভোকেট রাজন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ-সভাপতি আবিদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ লিমন, সুজন আহমদ জয়, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রাব্বি আহমদ রাজ, কাঁচা মিয়া, শফিক মিয়া, কুটু মিয়া, ফারুক হোসেন, ছালেন আহমদ, জুম্মান আহমদ, কালাম আহমদ, ইমন আহমদ, অন্তর, সোহেব, কামরান আহমদ, আলী আকবর, আবুল কাশেম, সাদিক আহমদ, আতিকুর রহমান, মানিক, পাবেল আহমদ, রাসেল আহমদ, কাওছার আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট