1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

সিলেটের দক্ষিণ সুরমায় এক গৃহবধূর আত্মহত্যা —

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

সিলেটের দক্ষিণ সুরমায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১২ মে) সকালে ওই গৃহবধূর ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

আত্মহত্যাকারী নাজনিন বেগম (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামের কাওসার আহমদ উজ্জ্বলের স্ত্রী।

উজ্জ্বল স্ত্রী-সন্তানদের নিয়ে দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার আওলাদ হোসেনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান- নাজনিনের স্বামী কাওসার আহমেদ উজ্জল পেশায় গাড়িচালক। তাদের দুই সন্তান রয়েছে। প্রতিদিনের মতো রবিবার দিবাগত রাতেও সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকাল ৯টার দিকে উজ্জ্বল ঘুম থেকে উঠে দেখতে পান- তার স্ত্রীর দেহ পাশের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।

পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি জানান- লাশের ময়না তদন্ত হবে। উজ্জলের আরও দুই স্ত্রী রয়েছেন। তারা অন্যত্র থাকেন। নাজনিন তৃতীয় স্ত্রী। পারিবারিক মনোমালিন্য থেকেই ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট