1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য, অতিষ্ঠ প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন

যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হলেন বিশ্বনাথের আব্দুল শামীম

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের সাফোক কাউন্সিলের স্থানীয় নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সন্তান আব্দুল শামীম। গত ১ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এই সাফল্য অর্জন করেন।

আব্দুল শামীম একজন পেশাদার সলিসিটর। তাঁর পিতা আব্দুল মজিদ এবং মাতা মোছাঃ রুশনা বেগম। তাঁরা ৩ ভাই ও ২ বোনের মধ্যে শামীম সবার বড়। তাঁর ছোট ভাই আব্দুল মহিম একজন মেডিসিন বিশেষজ্ঞ, অপর ভাই আব্দুল নাজিম আইটি বিশেষজ্ঞ। বোন শারমিলা বেগম একজন স্কুল শিক্ষক এবং রাহেলা বেগম একজন একাউন্টেন্ট।

শামীমের পারিবারিক শিকড় সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামে। তাঁর নানা, মরহুম হাজী সরফরাজ আলী (চফা মিয়া), ছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে অলংকারী ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান।

কাউন্সিলর নির্বাচিত হয়ে আব্দুল শামীম বলেন, “এই বিজয় শুধু আমার নয়, এটি আমাদের কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি প্রতিশ্রুতিবদ্ধ, সবার জন্য কাজ করবো এবং আমাদের সমাজের উন্নয়নে ভূমিকা রাখবো।”

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতদের এই ধরনের সাফল্য প্রবাসী কমিউনিটির জন্য গর্বের বিষয়। আব্দুল শামীমের এই অর্জন ভবিষ্যতে আরও বাংলাদেশি তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট