1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময় প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’ বিশ্বনাথে মাদ্রাসার নাম বদল, রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন সিলেটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

মৃত্যুর আগে ফেইসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন ফাহিম

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

জকিগঞ্জ উপজেলার বাবুর বাজার পশ্চিমবন্দ (মোকাম বাড়ি) এলাকার টগবগে যুবক ফাহিম আহমেদের রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে সিলেট নগরীর কাজীটুলা লোহারপাড়া এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিম আহমেদ বাসার ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। কারণ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন, যেখানে লেখা ছিল, “সব মিলিয়ে আমি শেষ, কষ্ট সহ্য করতে পারছি নাই।”তবে এখনো পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।ফাহিম আহমেদ ছিলেন জকিগঞ্জের বাবুরবাজার পশ্চিমবন্দ (মোকাম বাড়ি) এলাকার, কবির আহমেদের বড় ছেলে এবং মাস্টার জামাল আহমেদের ভাতিজা। তিনি জুবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।জানা গেছে, ফাহিম প্রায় পাঁচ-ছয় মাস ধরে সিলেট শহরের কাজীটুলা লোহারপাড়া এলাকায় একটি বাসার মেসে অবস্থান করছিলেন। পাশাপাশি, তিনি সিলেট সিটি কর্পোরেশনের টিভি গেইট এলাকার পানির পাম্পে চাকরি করতেন।তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট