1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সরকারি নিয়ম মেনে অবশ্যই যথাসময়ে অফিসে আসতে হবে:সিসিক প্রশাসক

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক


সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। তাই জনগণের টাকার যাতে সদ্ব্যবহার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি নিয়ম মেনে অবশ্যই যথাসময়ে অফিসে আসতে হবে। নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না। সরকারি সব নির্দেশনা যথাযথভাবে পালন করে সিলেট সিটি কর্পোরেশন এলাকার সব নাগরিকের সেবা নিশ্চিত করতে হবে। কোনো নাগরিককে হয়রানি করা যাবে না।

রবিবার (০১ মার্চ) প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখা পরির্দশন শেষে এসব কথা বলেন।

সকাল ৯টায় তিনি প্রথমে তিনি সিটি কর্পোরেশনের পরিবহন শাখা এবং পরে বর্জ্য ব্যবস্থাপনা শাখা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি অফিস কর্মচঞ্চল দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রসঙ্গত, আব্দুল কাইয়ুম চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখায় গিয়ে অনেক কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পান। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি যথাসময়ে অফিসে আসতে ব্যর্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ওইদিন দুপুরে সিসিক প্রশাসক নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি গুণগত মান শতভাগ ঠিক রেখে যত দ্রুত সম্ভব উন্নয়ন কাজ সম্পন্ন করতে কর্মকর্তা ও ঠিকাদারদের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট