1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

মধ্যপ্রাচ্য ফ্লাইট স্থগিতেও স্বাভাবিক সিলেট বিমানবন্দর

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক


মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকলেও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ।

তিনি জানান, বিমানবন্দরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত চাপ নেই। একমাত্র মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো বন্ধ রয়েছে, তবে অন্যান্য সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। পরিচালক আরও বলেন, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের যাত্রীদের ইতোমধ্যে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনা পাওয়া গেলে মধ্যপ্রাচ্য রুটে ফ্লাইট চালুর বিষয়ে যাত্রীদের দ্রুত অবহিত করা হবে। এর আগে দুপুরে রাজধানীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।

জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইটগুলো সময়মতো ছেড়ে যাবে। তবে দোহা, দুবাই ও আবুধাবি গন্তব্যের সেবা নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিমান সকল যাত্রীকে নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট