1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৩ ধারায় সোবহানীঘাটের ‘মুন বাণিজ্যালয়’কে ১০হাজার টাকা জরিমানা জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন, দু’জনের ১৫ দিনের কারাদন্ড সিলেটে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা সম্পর্কে যা জানা গেল ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সিলেটে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নেতৃত্বে মোহিদ-নুরুল জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন জাতির যে কোনো দূর্যোগে মাল্টিমিডিয়াকে অগ্রণী ভূমিকা রাখতে হবে’ সিসিকের ৩নং ওয়ার্ডে আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠুকে সর্বস্তরের নাগরিকবৃন্দের সংবর্ধনা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ১৩নং ওয়ার্ড যুবদলের প্রচারপত্র বিলি

৩ ধারায় সোবহানীঘাটের ‘মুন বাণিজ্যালয়’কে ১০হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে সিলেটে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে নগরের সোবহানীঘাট পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এ-সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ও র‍্যাব-৯ এর একটি আভিযানিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় রশিদ না থাকা ও বেশি দামে মালামাল বিক্রির সহ বেশ কিছু অসঙ্গতি পায় ভ্রাম্যমাণ আদালত।

এরমধ্যে রসুন প্রতি কেজিতে ৫ টাকা বেশি দামে বিক্রি, হালনাগাদ মূল্য তালিকা না থাকা ও ক্রয় বিক্রি-রশিদ সংগ্রহ না থাকার দায়ে মেসার্স মুন বাণিজ্যালয়কে দশ হাজার টাকা জরিমানা দেওয়া হয়।

পাশাপাশি অন্যান্য দোকানেও ন্যায্য দামে পণ্য বিক্রি হচ্ছে কি না সেসব বিষয় পর্যবেক্ষণ করা হয়।

প্রাথমিকভাবে সতর্কতামূলক অভিযান হলেও পরবর্তীতে অনিয়ম পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট