রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে সিলেটে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে নগরের সোবহানীঘাট পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এ-সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ও র্যাব-৯ এর একটি আভিযানিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় রশিদ না থাকা ও বেশি দামে মালামাল বিক্রির সহ বেশ কিছু অসঙ্গতি পায় ভ্রাম্যমাণ আদালত।
এরমধ্যে রসুন প্রতি কেজিতে ৫ টাকা বেশি দামে বিক্রি, হালনাগাদ মূল্য তালিকা না থাকা ও ক্রয় বিক্রি-রশিদ সংগ্রহ না থাকার দায়ে মেসার্স মুন বাণিজ্যালয়কে দশ হাজার টাকা জরিমানা দেওয়া হয়।
পাশাপাশি অন্যান্য দোকানেও ন্যায্য দামে পণ্য বিক্রি হচ্ছে কি না সেসব বিষয় পর্যবেক্ষণ করা হয়।
প্রাথমিকভাবে সতর্কতামূলক অভিযান হলেও পরবর্তীতে অনিয়ম পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত