1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সিলেটে মার্সেল ‘ডিজিটাল ক্যাম্পেইন’ এর গ্র্যান্ড র‌্যালী অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

আসন্ন ঈদ উৎসবকে ঘিরে সারা দেশে চলছে শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’। এরই ধারাবাহিকতায় আজ সকালে সিলেটের র্কোট পয়েন্ট এলাকা থেকে একটি র‌্যালী বের করা হয়। এ সময় র‌্যালীতে অংশ গ্রহণ করেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব, স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেন রনি, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, ডিভিশনাল সেলস ম্যানেজার বাবুল আক্তার কনক, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার বশির উদ্দীন।

এসময় র‌্যালীটি নগরীর র্কোট পয়েন্ট এলাকা থেকে চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

র‌্যালী পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন আগের মতো ক্যাম্পেইনের এই সিজনেও মার্সেল পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। সিজন-২২ এর আওতায় দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। আরো রয়েছে লাখ লাখ টাকার ক্যাশভাউচারসহ নিশ্চিত উপহার। ক্রেতারা বছরের ঈদুল আজহা পর্যন্ত এসব সুবিধা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট