1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শফিকুল ইসলাম রাজীব শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ, আলোচনায় যেসব শীর্ষ নেতা জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা ঢেউয়ের শব্দে জীবনের গল্প: আমাদের কক্সবাজার ডায়েরি

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান কুরেশী এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন, অতি শীঘ্রই টার্কিশ এয়ারলাইন্স বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। আমরা সিলেটের প্রবাসীরা তাঁর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে অধীর আগ্রহে মাননীয় মন্ত্রীর কাছে ফ্লাইট চালুর সুনির্দিষ্ট তারিখ জানতে চাই।

‎​তিনি তাঁর বক্তব্যে আরও বলেছিলেন, আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স সিলেট আসার প্রক্রিয়ায় রয়েছে। আমরা সিলেটের প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে অধীর আগ্রহে চেয়ে আছি, কবে নাগাদ এসব এয়ারলাইন্সের মাধ্যমে নিজেদের মাতৃভূমিতে অবতরণ করব।

‎​বিবৃতিদাতারা আরও উল্লেখ করেন, সিলেটসহ বাংলাদেশের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী হয়রানি এবং লাগেজ চুরি বন্ধ করতে হবে। এতে করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং একসময় বিদেশিরা বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করতে পারেন। অনতিবিলম্বে সিলেট বিমানবন্দর টার্মিনালের কাজ দিন-রাত চালিয়ে ২০২৭ সালের মধ্যে সমাপ্ত করতে হবে এবং বিমানবন্দরের মসজিদটিকে নান্দনিক দুতলা মসজিদে রূপান্তর করতে হবে, যাতে হজ যাত্রীরা এখান থেকে এহরাম করে সরাসরি মক্কায় যেতে পারেন।

‎​পরিশেষে বিবৃতিদাতারা বলেন, যোগাযোগ খাতে রেল পরিবহন অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। তাই কাল বিলম্ব না করে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত রেল লাইন ডাবল করে সিলেট বিভাগবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ করা হোক। এতে আর্থিকভাবেও দেশ লাভবান হবে।

‎​যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের এই বিবৃতির সাথে একাত্মতা ঘোষণা করেছেন পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক সানি আহমদ সুমন। এদিকে সিলেট বিভাগবাসীর এই ন্যায্য দাবি যথাশীঘ্র বাস্তবায়নের সাথে একাত্মতা প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট