সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান কুরেশী এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন, অতি শীঘ্রই টার্কিশ এয়ারলাইন্স বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। আমরা সিলেটের প্রবাসীরা তাঁর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে অধীর আগ্রহে মাননীয় মন্ত্রীর কাছে ফ্লাইট চালুর সুনির্দিষ্ট তারিখ জানতে চাই।
তিনি তাঁর বক্তব্যে আরও বলেছিলেন, আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স সিলেট আসার প্রক্রিয়ায় রয়েছে। আমরা সিলেটের প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে অধীর আগ্রহে চেয়ে আছি, কবে নাগাদ এসব এয়ারলাইন্সের মাধ্যমে নিজেদের মাতৃভূমিতে অবতরণ করব।
বিবৃতিদাতারা আরও উল্লেখ করেন, সিলেটসহ বাংলাদেশের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী হয়রানি এবং লাগেজ চুরি বন্ধ করতে হবে। এতে করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং একসময় বিদেশিরা বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করতে পারেন। অনতিবিলম্বে সিলেট বিমানবন্দর টার্মিনালের কাজ দিন-রাত চালিয়ে ২০২৭ সালের মধ্যে সমাপ্ত করতে হবে এবং বিমানবন্দরের মসজিদটিকে নান্দনিক দুতলা মসজিদে রূপান্তর করতে হবে, যাতে হজ যাত্রীরা এখান থেকে এহরাম করে সরাসরি মক্কায় যেতে পারেন।
পরিশেষে বিবৃতিদাতারা বলেন, যোগাযোগ খাতে রেল পরিবহন অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। তাই কাল বিলম্ব না করে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত রেল লাইন ডাবল করে সিলেট বিভাগবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ করা হোক। এতে আর্থিকভাবেও দেশ লাভবান হবে।
যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের এই বিবৃতির সাথে একাত্মতা ঘোষণা করেছেন পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক সানি আহমদ সুমন। এদিকে সিলেট বিভাগবাসীর এই ন্যায্য দাবি যথাশীঘ্র বাস্তবায়নের সাথে একাত্মতা প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত