1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ হৃদয়ে সিলেট সম্পাদকের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা একপাশে আতশবাজির উৎসব, অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ… শাহজালাল (রঃ) মাজারে স্বর্ণালঙ্কারসহ আটক ২ নারী চোর শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

ছাতকে ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজস্থল পরিদর্শনে কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

ছাতকে ১০০ কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক সহ সিলেট-ছাতক-দোয়ারাবাজার সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতক বাজার পর্যন্ত ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ শীঘ্রই শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উন্নয়ন কাজস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

পরিদর্শন কালে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, সওজ’র উপ বিভাগীয় প্রকৌশলী (ছাতক) শাহাদাৎ হোসেন, সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী সাজিদুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, শামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন সহ বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কলিম উদ্দিন আহমেদ মিলন সড়ক উন্নয়ন কাজটি অতি দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ছাতক পৌর সভার ফোর লেন সহ ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ ছাড়াও দুইটি ব্রিজ সহ ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে আরো ২০০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট