ছাতকে ১০০ কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক সহ সিলেট-ছাতক-দোয়ারাবাজার সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতক বাজার পর্যন্ত ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ শীঘ্রই শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উন্নয়ন কাজস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
পরিদর্শন কালে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, সওজ'র উপ বিভাগীয় প্রকৌশলী (ছাতক) শাহাদাৎ হোসেন, সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী সাজিদুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, শামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন সহ বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কলিম উদ্দিন আহমেদ মিলন সড়ক উন্নয়ন কাজটি অতি দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ছাতক পৌর সভার ফোর লেন সহ ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ ছাড়াও দুইটি ব্রিজ সহ ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে আরো ২০০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত