
নিজস্ব প্রতিবেদক
প্রতিবারের ন্যায় এবারও সিলেট নগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার “দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা ও স্থানীয় ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণ” শীর্ষক সেমিনারে স্থানীয়ভাবে ফিৎরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
রবিবার বাদ যোহর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সর্বোচ্চ ফিতরা ২৯৭০ এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ সিলেট নগরীর বিভিন্ন খুচরাবাজার যাচাই করে ৬৫ টাকা হিসাবে আটা ১৬৫০ গ্রামের মূল্য ১১০ টাকা, যব ৩ কেজি ৩০০ গ্রাম ১৮০ টাকা দরে ৫৯৪ টাকা, খেজুর (নিম্ন) ৩০০ টাকা দরে ৩৩০০ (এক সা’) গ্রামের মূল্য ৯৯০ টাকা, কিসমিস ৮০০ টাকা হিসাবে ২৬৪০ টাকা ও পনির ৯০০ টাকা বাজার দরে ২৯৭০ টাকা নির্ধারণ করে ফিৎরার পরিমাণ ঘোষণা করেন বোর্ডের সদস্য সচিব মাওলানা মুফতি ইলিয়াস আহমদ।
মহানগর সহ সভাপতি শাহ আশরাফ আলী মিয়াজানীর সভাপতিত্বে সেমিনারে নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী শুক্রবার জুম্মার বয়ানে যাকাত-ফিৎরা বিষয়ে আলোচনা করার জন্য সিলেটের সকল ইমাম খতিবদের প্রতি আহবান জানান।
Leave a Reply