1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক চারখাই এখন ইয়াবার তোরণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে? সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছু রি কা ঘা তে যুবক খু ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত সিএনজিচালিত অটোরিকশা থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার সিলেটে জলাতঙ্ক রোগ নির্মূলে ‘ম্যাস ডগ ভ্যাকসিনেশন’ ক্যাম্পেইনের উদ্বোধন ‘বাংলাদেশের এক নম্বর পেসার হাসান মাহমুদ’

সিলেটে জলাতঙ্ক রোগ নির্মূলে ‘ম্যাস ডগ ভ্যাকসিনেশন’ ক্যাম্পেইনের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের কারিগরি সহায়তা ও বাস্তবায়নে জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় ম্যাস ডগ ভ্যাকসিনেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে নগরীর মির্জাজাঙ্গালস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।

এসময় তিনি বলেন, সিলেট নগরীতে জলাতঙ্ক রোগের ঝুঁকি কমাতে ৪ হাজার কুকুরকে এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। এ রোগ প্রতিরোধে কুকুরকে টিকা দেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নগরবাসীকে জলাতঙ্কের ঝুঁকি থেকে রক্ষা করতে সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নগরীতে জলাতঙ্ক রোগের বিস্তার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, জলাতঙ্ক প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা প্রয়োজন। কুকুরকে অযথা আঘাত না করা, কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হলে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে ধুয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা লাইভস্টক অফিসার ডা. মো. জোনায়েদ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও ম্যাস ডগ ভ্যাকসিনেশন এক্সপার্ট ডা. হাবিবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ভেটেরিনারি সার্ভিস-এর টিম কো-অর্ডিনেটর ডা. মো. কামরুল ইসলাম, হাসান সাইয়েদুল মুরসালিন এবং সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. আবু সালমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু, ডা. আব্দুস শহিদ হোসেন, ডা. আবদুল্লাহ আল মাসুদ, ডা. শারমিন আক্তার এবং সচেতন নাগরিক সমাজের শিক্ষাবিদ ও সুধীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট