1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সতর গ্রামে গৃহবধূর মৃত্যুর ঘটনা: নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত দাবি মোহাম্মদ আলীর মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি বড়লেখায় খু’ন হলেন বিয়ানীবাজারের আব্দুর রহমান অটোর ভারে কুঁজো বিয়ানীবাজার শহর নীরবে নিভৃতে মানবসেবায় নিয়োজিত আনোয়ার মিয়া মেজর (অবঃ) আখতারুজ্জামান বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুন্ন করিয়াছেন” মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় কমিটির অভিনন্দন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত সুরমায় বালুখেকোদের তাণ্ডব: বিপন্ন তীরবর্তী মানুষ, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

সতর গ্রামে গৃহবধূর মৃত্যুর ঘটনা: নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত দাবি মোহাম্মদ আলীর

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সতর গ্রামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন দি রেইনবো একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) হাটখোলা ইউনিয়ন সাহেব বাজারের একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে তাঁর নাম উল্লেখ করে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের অভিযোগ তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক সম্মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মোহাম্মদ আলী বলেন, কোনো ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত, যাচাইযোগ্য তথ্য-প্রমাণ এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। তদন্তের আগেই কাউকে দায়ী করা বা যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা সমীচীন নয়।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোও তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করার দাবি জানান তিনি। তদন্তের প্রয়োজনে আইনানুগভাবে সহযোগিতা করতেও প্রস্তুত রয়েছেন বলে জানান এম. আলী।

অভিযোগকারী ব্যক্তির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতি সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

মোহাম্মদ আলী আরও বলেন, তিনি কোনো ব্যক্তিগত বিরোধ বা প্রতিহিংসায় জড়াতে চান না। বরং নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে চান।

মোহাম্মদ আলী দি রেইনবো একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান শিক্ষক। তিনি নেটওয়ার্ক ব্যবসার সঙ্গে যুক্ত। এ ছাড়া তিনি শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান কে এম রফিকুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আজির উদ্দিন, ২ নাম্বার হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আকবর আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আফতাব উদ্দিন, ৯ নাম্বার ওয়ার্ডের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সুরুজ আলী পীর, ৮ নাম্বার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মবশশির আলী, সাবেক ইউপি সদস্য রফিক মিয়া, রাজারগাঁও উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাবাজ মিয়া, বিশিষ্ট মুরব্বি সাবুল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, যুবদল নেতা নুরুল হক ও জুলাইযোদ্ধা আলী আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট