1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবে নিভৃতে মানবসেবায় নিয়োজিত আনোয়ার মিয়া মেজর (অবঃ) আখতারুজ্জামান বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুন্ন করিয়াছেন” মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় কমিটির অভিনন্দন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত সুরমায় বালুখেকোদের তাণ্ডব: বিপন্ন তীরবর্তী মানুষ, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে জোরপূর্বক জায়গা দখলকে কেন্দ্র করার ঘটনায় ধলা মিয়া চেয়ারম্যানের পুত্র সহ ৩৩ জনের বিরুদ্ধে পালটা মামলা

নীরবে নিভৃতে মানবসেবায় নিয়োজিত আনোয়ার মিয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কোনো প্রকার প্রচার-প্রচারণার তোয়াক্কা না করে নীরবে নিভৃতে সিলেটের অসহায় ও দুঃখী মানুষের সেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন মানবিক ব্যক্তিত্ব আনোয়ার মিয়া। ‘আনোয়ার ফাউন্ডেশন ইউকে’-এর প্রতিষ্ঠাতা এবং সিলেট যুব উন্নয়ন পরিষদের উপদেষ্টা এই মানবদরদী সমাজসেবক অসহায় মানুষের পাশে থেকে নীরবে প্রবাসে থেকেও সাহায্য সহযোগিতা দিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

করোনাকালীন সময় ও সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতির মতো প্রাকৃতিক বিপর্যয়ে বারবার তিনি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যখনই সিলেটের মানুষ কোনো বিপদে বা দুর্যোগে পড়েছে, মানবিক সাহায্য ও ত্রাণ সামগ্রী নিয়ে সবার আগে এগিয়ে গিয়েছেন এই নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। আনোয়ার ফাউন্ডশেন ইউকের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়ার শুভ জন্মদিন উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তা দিয়েছেন এলপিএস বাংলাদেশ লিমিটেডের সভাপতি ব্যারিস্টার তোফান আহমেদ ফাহিম, যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক রফিকুল ইসলাম শামীম এবং সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আশিকুর রহমান আশিক।

এছাড়াও সিলেট মহানগর ছাত্র ইউনিট পরিষদ, বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটি এবং সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের নাগরিকবৃন্দ এই আলোকিত মানবিক যোদ্ধার সুস্থতা, দীর্ঘায়ু ও সামাজিক অগ্রযাত্রার নিরন্তর সফলতা কামনা করে জন্মদিনের উষ্ণ অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট