
২০০১ সালে প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজনের মধ্য দিয়ে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ছানু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবি নিউজের প্রধান উপদেষ্টা লিয়াকত আলী খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা আহ্বায়ক কবির আহমদ সোহেল, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার জয়নুল আবেদীন আজাদ, বৃহত্তর সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও ইসলামী টিভির সিলেট প্রতিনিধি ফয়ছল আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কামরান উদ্দিন বাদল, মাও. নুরুল হুদা, দৈনিক সোনালী সিলেট পত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সাংগঠনিক সম্পাদক কামাল খান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই সাংবাদিকদের সততা, নিরপেক্ষতা ও পেশাগত নীতিমালা মেনে চলা অত্যন্ত জরুরি। তাঁরা জোর দিয়ে বলেন, সাংবাদিকতার মর্যাদা রক্ষা করে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং নিজেদের মধ্যকার পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব, মুফতি আমিনুল ইসলাম ও মাও. জালাল আহমদ।
অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্বদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহ-সাধারণ সম্পাদক এইচ এম সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. আব্দুল আবিদ, সহ-প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. সুলেমান হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন মুন্না, প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ. মালেক, সদস্য লায়েক আহমদ, তবারক আলী, মজির উদ্দিন, মুজিবুর রহমান, সেলিম আহমদ, সেবুল আহমদ, হারুনুর রশিদ এবং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply