1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ, আলোচনায় যেসব শীর্ষ নেতা জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা ঢেউয়ের শব্দে জীবনের গল্প: আমাদের কক্সবাজার ডায়েরি চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান: আতাউর রহমান গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে ও তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট যুবনেতা এহছানুল হক তাহের, সংগঠনের যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমদ, নির্বাহী সদস্য আমিনুজ্জামান চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমদ মাদানী, মঈনুল ইসলাম আশরাফী, ইমতিয়াজ রহমান ইনু, ইফতেখার আহমদ জায়েদী, মুক্তার আহমদ, টিপু চৌধুরী প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিলটি পাঞ্চায়িত-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, দরগাহ্-এর খাদিমদের ৬৫% দানের টাকা দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। এই বিপুল পরিমাণ অর্থ খাদিমদের না দিয়ে সমাজের দরিদ্র, অসহায়, এতিম ও মুসাফিরদের কল্যাণে ব্যবহারের জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এবং দরগাহ্ পরিচালন কমিটিতে খাদিমদের কোনোভাবেই রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত খাদিমদের কাছে রক্ষিত দানের সকল টাকা বর্তমান বাজারমূল্যে তাঁদের কাছ থেকে ফিরিয়ে আনার দাবি জানান।

তিনি আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে পরিচালিত সকল প্রকার শিরক ও অসামাজিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সাথে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন করে নিরপেক্ষ দরগাহ্ কমিটি গঠনের জোর দাবি জানান। প্রয়োজনে নতুন দরগাহ্ কমিটিতে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম সহ এবং প্রখ্যাত আলেম-ওলামাদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে দরগা কমিটি বিলুপ্ত করে সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। বক্তারা সিলেট বিভাগের স্বায়ত্বশাসন ও সিলটি ভাষা কে দ্বিতীয়ত রাষ্ট্র ভাষা করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট