1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা ঢেউয়ের শব্দে জীবনের গল্প: আমাদের কক্সবাজার ডায়েরি চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান: আতাউর রহমান গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি হলেন আবু ইয়ামিন চৌধুরী জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার জরুরি সভা অনুষ্ঠিত সিলেটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ২টায় বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মোঃ আতিক হোসেনের পরিচালনায় সভায় করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের পক্ষে বক্তব্য রাখেন আবু সালেহ মোঃ ফখর উদ্দিন, অমরেশ রায়, সত্য রঞ্জন দে, শিবাজী চৌধুরী, রুহুল কুদ্দুছ, দিলওয়ার হোসেন চৌধুরী, ইমদাদুল হক চৌধুরী, ছালিম উদ্দিন চৌধুরী, আফজাল হোসেন, মোঃ আমিরুল ইসলাম, উমর আহমদ চৌধুরী, কামরুল হক চৌধুরী, আব্দুল ওয়াহিদ, তাজ উদ্দিন, নাজির হোসেন চৌধুরী, লোকমান হোসেন, মোস্তফা আহমদ, সালেহ আহমদ, বিপ্রজিত দাস ও জয়নাল ইসলাম প্রমুখ।

বাংলাদেশি আমদানিকারকদের পক্ষে বক্তব্য প্রদান রাখেন সোহেল আহমদ, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মনিরুল হক, মোঃ শাহ আলম, জুয়েল আহমদ, আবুল হাসেম, মোঃ সেলিম আহমদ, মোঃ নুরুল ইসলাম, ছালিম উদ্দিন পারভেজ, নিয়াজ উদ্দিন, আব্দুল কাদির ও রনি আহমদ সহ উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় উভয় দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো উভয় সংগঠনের অনুমোদিত বৈধ সদস্যদের তালিকা পারস্পরিক বিনিময় করা, তালিকার নির্ধারিত সদস্য ব্যতীত অন্য কারো সাথে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা না করা এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই পুনরায় কয়লা ও পাথর আমদানি চালু করা। একই সাথে শেওলা স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দদের মধ্যে ফুল ও উত্তরীয় পারস্পরিক বিনিময় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট