1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান: আতাউর রহমান গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি হলেন আবু ইয়ামিন চৌধুরী জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার জরুরি সভা অনুষ্ঠিত সিলেটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট’র জন্মাষ্টমী উদযাপন সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিচারক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে জাতীয় জাজ, কোচ এবং জাতীয় ও আন্তর্জাতিক মার্শাল আর্টস ইভেন্টে স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ মো. আরিফ উদ্দিন ওলিকে।

চ্যাম্পিয়নশিপের সমাপনী দিনে বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ও আশিয়ান গ্রুপের ডিএমডি সাইফুল ইসলাম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে মো. আরিফ উদ্দিন ওলির হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মো. আরিফ উদ্দিন ওলি বলেন, এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের। একই সঙ্গে এটি আমার দায়িত্ব ও অঙ্গীকারকে আরও বাড়িয়ে দিয়েছে। একজন বিচারকের সিদ্ধান্ত কেবল একটি প্রতিযোগিতার ফলাফলই নির্ধারণ করে না, বরং একজন উদীয়মান খেলোয়াড়ের আত্মবিশ্বাস, ক্যারিয়ার ও ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলে। তাই বিচারকদের অবশ্যই সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও প্রভাবের ঊর্ধ্বে উঠে নিখাদ সততা ও নিরপেক্ষতার সাথে যোগ্যতার মূল্যায়ন করতে হবে।

তিনি আরও যোগ করেন, একজন খেলোয়াড় যতটুকু প্রাপ্য, তাকে ঠিক ততটুকুই মূল্যায়ন করতে হবে। সঠিক ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা একটি দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে এগিয়ে নিয়ে যায়। সঠিক মূল্যায়ন পেলে প্রতিভাবানরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুসংবাদ ও সম্মান বয়ে আনতে পারে।

নিজের নীতি ও দর্শনের কথা উল্লেখ করে আরিফ উদ্দিন ওলি বলেন, আমি সব সময় সত্য ও সঠিক পথে চলার চেষ্টা করি এবং ভবিষ্যতেও সেই নীতিতেই অটল থাকতে চাই। ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় শক্তি হলো সততা ও ন্যায়পরায়ণতা। তাই সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান আসুন আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে খেলোয়াড়ের প্রকৃত যোগ্যতাকে সম্মান জানাই।

আন্তর্জাতিক মানের এই উশু প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক প্রতিভাবান খেলোয়াড় অংশ নেন। পুরো টুর্নামেন্টজুড়ে বিচারকদের চরম নিরপেক্ষতা, দক্ষ পর্যবেক্ষণ, নিখুঁত মূল্যায়ন এবং দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সর্বমহলে প্রশংসিত হয়।

উল্লেখ্য, উশু ও বিভিন্ন মার্শাল আর্টস অঙ্গনে সাংগঠনিক দক্ষতা, কঠোর শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা ও সুশীল ক্রীড়াসুলভ মানসিকতার প্রসার ঘটাতে দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছেন মো. আরিফ উদ্দিন ওলি। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, জাতীয় বিচারক হিসেবে পাওয়া তাঁর এই সম্মাননা দেশের উশু অঙ্গনকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট