1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান: আতাউর রহমান গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি হলেন আবু ইয়ামিন চৌধুরী জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার জরুরি সভা অনুষ্ঠিত সিলেটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট’র জন্মাষ্টমী উদযাপন সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান: আতাউর রহমান

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বঙ্গবীর জেনারেল ওসমানী ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান কাণ্ডারি। তাঁর দৃঢ় নেতৃত্ব, অসাধারণ সামরিক কৌশল, সাংগঠনিক দক্ষতা ও দেশপ্রেম মুক্তিযুদ্ধকে একটি সুসংগঠিত ও কার্যকর সামরিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাধীনতা অর্জনে তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে যেসব বীর ব্যক্তিত্ব তাঁদের মেধা, সাহস ও নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য ভূমিকা রেখেছেন, তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া আমাদের জাতীয় দায়িত্ব। বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে মহা মুক্তিযুদ্ধের বীর সেনানী, সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব ডা: এম এ রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস লি: এর ডিজিএম এবং বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএমবিএফ জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সহ সভাপতি এম এ হান্নান, বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সহ সভাপতি হাজী মো: আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুসলেহ উদ্দিন আহমদ, শ্যামল চৌধুরী, মো: বেলাল উদ্দিন, মো: খালেদ মিয়া, সাব্বির আহমদ, মো: ইউসুফ শেলু, শিরিন চৌধুরী, মোছাম্মত রুনা সুলতানা, হুসনা চৌধুরী, সাহেদা বেগম, জাহারুন্নেছা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট